Thursday, September 17, 2026

BRICS SUMMIT 2026: এবার নেতৃত্বে ভারত।


18 তম BRICS শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হলো 12 ও 13 সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে। ভারতের নেতৃত্বে অনুষ্ঠিত এই সম্মেলন বর্তমান বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব বহন করে। অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, প্রযুক্তি, বাণিজ্য এবং Global South - এর স্বার্থের মতো বিষয়ও আলোচনায় গুরুত্ব পায়।

এই সম্মেলনে 11টি সদস্য দেশ অংশগ্রহণ করে। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকার পাশাপাশি মিশর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ইন্দোনেশিয়াও। ভারতের নেতৃত্বে এবারের BRICS সম্মেলন শুধু একটি আন্তর্জাতিক বৈঠক ছিল না, এর মাধ্যমে পরিবর্তনশীল বিশ্ব রাজনীতিতে ভারতের গুরুত্ব ও ভূমিকা আরও পরিষ্কার হয়ে ওঠে।

BRICS 2026 সম্মেলনের মূল ভাবনা ছিল-

" Building for Resilience, Innovation,

Cooperation and Sustainability"

BRICS 2026-এর গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত

i. সন্ত্রাসবাদের বিরুদ্ধে 'জিরো টলারেন্স': 2025 সালের পহেলগাঁও হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

ii. জাতিসংঘের সংস্কার: বর্তমান বিশ্ব বাস্তবতার সঙ্গে মিল রেখে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার এবং উন্নয়নশীল দেশগুলির প্রতিনিধিত্ব বাড়ানোর কথা বলা হয়েছে।

ⅲ. স্থানীয় মুদ্রায় বাণিজ্যঃ সদস্য দেশগুলির মধ্যে নিজস্ব বা স্থানীয় মুদ্রায় বাণিজ্য ও লেনদেন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

iv. AI তে সহযোগিতা: AI যেন নিরাপদ ও সবার জন্য উপকারী হয়, সেই বিষয়ে সদস্য দেশগুলির মধ্যে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

v. একতরফা শুল্কের বিরোধিতা: একতরফা বাণিজ্যিক শুল্কের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে  এবং WTO-এর নিয়ম মেনে দেশগুলোর মধ্যে বাণিজ্য ব্যবস্থা আরও ভালো করার কথা বলা হয়েছে।

vi. জলবায়ু ও সুস্থায়ী উন্নয়ন: জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং সুস্থায়ী উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এই সম্মেলনে ভারতের ভূমিকাঃ

2026 সালের BRICS সম্মেলন ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ এবারের সম্মেলন ভারতের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ভারতের মূল লক্ষ্য ছিল BRICS-এর সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও বাড়ানো।

ভারত এবারের সম্মেলন-এ Global South-এর দেশগুলোর সমস্যাগুলিকে বিশেষ গুরুত্ব দেয়। আন্তর্জাতিক ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর মতামত যাতে আরও গুরুত্ব পায়, সেই বিষয়েও ভারত কথা বলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি BRICS সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ অধিবেশনে "Inclusive Global Governance and Strengthening Multilateralism" বিষয়টি নিয়ে আলোচনা করেন।

ভারতের কূটনৈতিক সাফল্য :

ভারতের জন্য এই সম্মেলনের অন্যতম উল্লেখযোগ্য সাফল্য হলো বিভিন্ন সদস্য দেশগুলির মধ্যে মতপার্থক্য থাকা সত্ত্বেও সদস্য দেশগুলিকে একটি যৌথ ঘোষণার অধীনে নিয়ে আসা। 2025 সালের পহেলগাঁও জঙ্গি হামলার নিন্দা জানানো হয়েছে এই সম্মেলনে। ভারতের জন্য  এটি উল্লেখযোগ্য কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা যায়।

BRICS-এর সমস্যা:

BRICS-এর সামনে সমস্যা হল সদস্য দেশগুলির রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ অনেক ক্ষেত্রে আলাদা। এবং সবথেকে উল্লেখযোগ্য সমস্যা হলো ভারত ও চীনের মধ্যে সীমান্ত-সংক্রান্ত সমস্যা এবং তাদের মধ্যে প্রতিযোগিতা। এছাড়াও রাশিয়া, ইরান ও অন্যান্য সদস্যদের সঙ্গে পশ্চিম বিশ্বের সম্পর্ক ও জটিল।

Source:https://youtu.be/J6yew3hZWFs?si=sZzcfjrTNRZr-ib-

Image Courtesy: https://www.brics2026.gov.in/gallery/

 Contributed by: Bhajan Chanda

Bhajan is a Third semester student majoring in Political Science at Maynaguri College.

BRICS SUMMIT 2026: এবার নেতৃত্বে ভারত।

18 তম BRICS শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হলো 12 ও 13 সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে। ভারতের নেতৃত্বে অনুষ্ঠিত এই সম্মেলন বর্তমান বিশ্ব রাজনীতির প্র...