Wednesday, September 23, 2026

মোদী-শি বৈঠক: ভারত-চীন সম্পর্কে নতুন কূটনৈতিক বার্তা

 


সীমান্তে শান্তি, বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্ব :

১৮ তম BRICS শীর্ষ সম্মেলনের ফাঁকে (১২ই সেপ্টেম্বর ২০২৬) নয়া দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর মধ্যে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় । সাত বছর পর শি জিনপিং-এর ভারত সফর এবং দুই নেতার এই বৈঠক ভারত-চীন সম্পর্কের ক্ষেত্রে বিশেষ তাৎপর্য বহন করেছে ।

বৈঠকে দুই নেতা ভারত-চীন দ্বিপাক্ষিক  সম্পর্ককে দীর্ঘ মেয়াদী ও কৌশলগত দৃষ্টিভঙ্গিতে এগিয়ে নিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন । ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন , দুই দেশের মধ্যে মতপার্থক্য থাকলেও তা যেন বিরোধে পরিণত না হয় । পারস্পারিক সম্মান , পারস্পরিক সংবেদনশীলতা এবং পারস্পারিক স্বার্থের ভিত্তিতে সম্পর্ক পরিচালনার ওপর জোর দেওয়া হয়। 

বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল সীমান্ত পরিস্থিতি । ভারত-চীন সম্পর্কের ক্ষেত্রে সীমান্ত পরিস্থিতি বরাবরই অত্যন্ত গুরুত্বপূর্ণ । বৈঠকে পূর্ব লাদাক-সহ সীমান্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় । প্রধানমন্ত্রী মোদি স্পষ্ট করেন যে সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক উন্নতির অন্যতম প্রধান শর্ত । একই সঙ্গে বিদ্যমান চুক্তি ও সমঝোতা কার্যকর ভাবে মেনে চলা এবং সীমান্ত-সংক্রান্ত সমস্যা গুলির সমাধানে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাওয়ার ওপরে জোর দেওয়া হয় ।

লাদাখ ও গালওয়ান প্রসঙ্গ

ভারত-চীন সীমান্ত সমস্যার সাম্প্রতিক ইতিহাসে পূর্ব লাদাখ বিশেষভাবে গুরুত্বপূর্ণ । ২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষ ঘটে। এই ঘটনায় ২০ জন ভারতীয় সেনা নিহত হন এবং এরপর দুই দেশের সম্পর্কে উল্লেখযোগ্য উত্তেজনা তৈরি হয় । পরবর্তীতে সামরিক ও কূটনৈতিক পর্যায়ে একাধিক আলোচনার মাধ্যমে সীমান্তে উত্তেজনা কমানোর উদ্যোগ নেওয়া হয়। তাই বর্তমান ভারত-চীন সম্পর্কের ক্ষেত্রে লাদাখ ও গালওয়ান পর্বের সমাধান ও সীমান্তে শাস্তি বজায় রাখা একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে ।

এছাড়াও দুই দেশের মধ্যে বাণিজ্য, ব্যবসায়িক যোগাযোগ, সরবরাহ-শৃঙ্খলা এবং বাজারে প্রবেশের সুযোগ নিয়ে আলোচনা হয় । দীর্ঘদিনের ব্যবসায়িক ভারসাম্যহীনতা এবং অর্থনৈতিক ক্ষেত্রে একে অপরের উদ্বেগ দূর করার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে । পাশাপাশি সাংস্কৃতিক আদান-প্রদান এবং দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও যাতায়াত বৃদ্ধির  উপরে গুরুত্ব দেওয়া হয় ।

২০২০ সালের সীমান্ত সংঘর্ষের পর ভারত-চীন সম্পর্কে দীর্ঘ সময় ধরে উত্তেজনা ছিল । পরবর্তী সময়ে সীমান্তে উত্তেজনা কমানো এবং দুই দেশের মধ্যে যোগাযোগ পুনরায় বাড়ানোর বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। ২০২৬ সালের এই বৈঠক সেই ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ পর্ব হিসেবে উঠে এসেছে । তবে সীমান্ত ও বাণিজ্য-সংক্রান্ত কিছু তথ্য এখনও আলোচনার বিষয় হয়ে রয়েছে ।

মোদী-শি বৈঠক ভারত ও চীনের মধ্যে উচ্চ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত । সীমান্তে শান্তি, অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দুই দেশ সম্পর্কে আরও স্থিতিশীল করার চেষ্টা করেছে । ভবিষ্যতে এই আলোচনার বাস্তব ফলাফল দুই দেশের পারস্পরিক সম্পর্কের  গতিপথে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে ।

Source: Press  Information Bureau (PIB), Government of India.

Contributed by:

Barsha Siddhya

Barsha is a Third Semester student of Political Science Major studying at Maynaguri College.

No comments:

Post a Comment

রাজনীতি কি শুধুই ক্ষমতার লড়াই, নাকি আমাদের প্রতিদিনের বেঁচে থাকা? গণতন্ত্র, যুবসমাজ ও আমার ভাবনা

সত্যি বলতে  রাজনীতি বিষয়টা নিয়ে আগে আমার অনেক ভুল ধারণা ছিল আমি ভাবতাম রাজনীতি মানেই তো টিভিতে দেখা চিৎকার চেঁচামিটি ভোটের আগে মিছিল আর ফে...